ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

গণ বিশ্ববিদ্যালয়ে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি


ইভা আক্তার, গবি photo ইভা আক্তার, গবি
প্রকাশিত: ১-৮-২০২৪ বিকাল ৫:৪১

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হত্যা, গ্রেফতার, মামলা ও শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস (Remembering Our Heroes)' কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষকরা।

বুধবার (১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৫০-৬০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত শিক্ষকবৃন্দরা সারাদেশে শিক্ষার্থীদের হত্যা, মামলা, বিনা অপরাধে এবং মিথ্যা মামলায় তুলে নিয়ে যাওয়ায় তীব্র নিন্দা জানিয়ে গবির সকল শিক্ষকগণ একাডেমিক ভবনের সামনে সমবেত হয়। এই সমবেত হওয়ার মাধ্যমে তারা শিক্ষার্থীদের পাশে থাকার করার ইচ্ছা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ তন্বী বলেন, 'আমাদের প্রত্যেকের হৃদয় আজ ক্ষত-বিক্ষত কারণ আমরা আসলে এত লাশ দেখতে প্রস্তুত নই। বিশেষ করে, আমাদের শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছে, এটা আমাদের খুবই কষ্ট দিচ্ছে। আমরা চাই, আমাদের ছাত্রছাত্রীদের আর কষ্ট না দেওয়া হোক, কাউকে অকারণে ধরে না নেওয়া হোক। আমাদের একজন নিরীহ শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে, তাকে দ্রুত ছেড়ে দেওয়া হোক।

এ বিষয়ে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা জানান, 'গত এক মাসে যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে তা গণহত্যার চেয়ে কম কিছু নয়। আমরা শুধু একটাই দাবি করি, এই নির্যাতন বন্ধ হোক। আমাদের টাকায় কেনা আর একটা গুলিও যেন আমাদের শিক্ষার্থীদের হত্যা না করা হয়। আর সেই সাথে আমাদের শিক্ষার্থী তানভীর সহ আটককৃত সকল শিক্ষার্থীদেরকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে।

উল্লেখ্য, সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে, জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি ঘোষণা করেছে।

এমএসএম / এমএসএম

জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২

ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম

এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি

‎দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা

উচ্চশিক্ষায় বৃত্তি পেলেন গণ বিশ্ববিদ্যালয়ের ৭০ নারী শিক্ষার্থী

ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন

বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়