ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিকে ১১২ রানে হারালো বিসিবি এইচপি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২৪ বিকাল ৬:৯

পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত গড়েছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। কিন্তু মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি। তবে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে এই রানই জয়ের জন্য যথেষ্ট ছিল। নর্দান টেরিটরি ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্লাবকে ১১২ রানে হারিয়েছে বিসিবি এইচপি দল।

আজ বৃহস্পতিবার ডারউইনের মাররারা ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে বাংলাদেশ এইচপি। জবাবে খেলতে নেমে ৪২ ওভারে ১৩৮ রান তুলে অলআউট হয় নর্দান টেরিটরি।

২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬ রানে নিজেদের প্রথম উইকেট হারায় নর্দান টেরিটরি। প্রথম পাওয়ার প্লেতে ৩৯ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ক্লাবটি। শেষ পর্যন্ত জ্যাকব ডিকম্যানের ৮৭ বলে ৫১ রানের কল্যাণে একশো পেরিয়েছে।

এইচপি দলের হয়ে আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রাকিবুল হাসান এবং মাহফুজুর রহমান রাব্বি প্রত্যেকেই নিয়েছেন ২টি করে উইকেট।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে বিসিবি এইচপি দলের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম মিলে গড়েন ১০০ রানের উদ্বোধনী জুটি। ইমন ৬৪ বলে ৪৭ এবং সমান সংখ্যক বল খেলে তামিম করেন ৫৩ রান। এছাড়াও আকবর আলী ৩৮ বলে ২৬ এবং আবু হায়দার রনি ৪১ বলে খেলেন ৩৮ রানের ইনিংস।

T.A.S / T.A.S

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!