ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার সিরিজ খেলবে আফগানিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২৪ বিকাল ৬:২৮

অনেক আগেই টেস্ট স্ট্যাটাস পেয়েছে আফগানিস্তান। আর সাদা বলের ক্রিকেটে তো এখন যে কোনো দলের বিপক্ষেই চ্যালেঞ্জ জানায় রশিদ খান-রহমানুল্লাহ গুরবাজরা। অথচ এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দলটি।

অবশেষে আফগানদের সেই অপেক্ষার অবসান ঘটছে। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

এই দ্বিপাক্ষিক সিরিজটির আয়োজক আফগানিস্তান। তবে তাদের ঘরের মাঠে খেলার পরিবেশ না থাকায় সিরিজটি আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। গতকাল বুধবার আনুষ্ঠানিক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে নেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার মাধ্যমে চূড়ান্ত হয়েছে সূচি। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে সেপ্টেম্বরের ১৮ তারিখ। সিরিজের বাকি দুই ওয়ানডে ২০ ও ২২ সেপ্টেম্বর।

সিএসএ প্রধান লসন নাইডু আফগানিস্তানের বিপক্ষে সিরিজ প্রসঙ্গে বলেন, 'আফগানিস্তানের সঙ্গে ঐতিহাসিক ওয়ানডে সিরিজের সূচনা করতে পেরে আমরা উচ্ছ্বসিত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে তারা সাম্প্রতিক সময়ে নিজেদের সামর্থ্যের ছাপ রেখেছে। আমাদের ক্রিকেটীয় সম্পর্কে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।'

T.A.S / T.A.S

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!