ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম তৈরির অগ্রযাত্রায় আরও একধাপ

ইলেকট্রনিক টোল পরিশোধ সেবা জনপ্রিয় করতে একযোগে কাজ করবে এসআর পার্সেল ও উপায়


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-৮-২০২৪ বিকাল ৬:৪০

দেশের বিভিন্ন টোল প্লাজায় ইলেকট্রনিক পেমেন্ট ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ সুবিধা নিশ্চিত করতে সম্প্রতি এস আর পার্সেলের সাথে অংশীদারিত্ব করেছে দ্রুত বর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উপায়। এই অংশীদারিত্ব দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই চুক্তির আওতায়, সকল এস আর পার্সেল সার্ভিসের গাড়ি উপায় এর মাধ্যমে দেশজুড়ে নির্দিষ্ট কিছু জাতীয় মহাসড়ক ও সেতুর টোল প্লাজায় স্বয়ংক্রিয় এবং নিরবচ্ছিন্নভাবে টোল পরিশোধ করতে পারবে।

উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন উপায়- এর পরিচালনা পর্ষদের সদস্য এটিএম তাহমিদুজ্জামান এবং এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ রব্বানী।

এস আর পার্সেলের গাড়িগুলো এখন থেকে ভাঙ্গা টোল প্লাজা, ধলেশ্বরী টোল প্লাজা, চরসিন্দুর সেতু টোল প্লাজা এবং মেঘনা ও গোমতী টোল প্লাজা, এই ৪টি টোল প্লাজায় ইলেকট্রনিক টোল পরিশোধ সুবিধা গ্রহণ করতে পারবে। এছাড়া, টোল ফি পরিশোধের ক্ষেত্রে থাকছে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের বিভিন্ন টোল প্লাজায় খুব শীঘ্রই ডিজিটাল টোল পেমেন্ট সুবিধা চালু করতে কাজ করে যাচ্ছে উপায়।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত