ইংল্যান্ডের কোচ হচ্ছেন সাঙ্গাকারা?
ইংল্যান্ডের সাদা বলের কোচের দায়িত্ব ছেড়েছেন ম্যাথু মট। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কুমার সাঙ্গাকারা, এমন গুঞ্জন ক্রিকেট পাড়ায়। অবশ্য সাবেক এই লঙ্কান গ্রেট এবার নিজেই জানালেন, এখনও পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তবে প্রস্তাব পেলে কাজ করতে আগ্রহী তিনি।
সাঙ্গাকারা বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট বা প্রধান কোচ, তার কোচিংয়ে রাজস্থানে খেলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। তাই সাঙ্গাকারার ইংল্যান্ডের সাদা বলের কোচ হওয়ার জোরাল সম্ভাবনা আছে বলে মনে করছেন অনেকেই।
বর্তমানে ইংল্যান্ডের অবস্থান করছেন সাঙ্গাকারা। ‘দ্য হান্ড্রেড’-এর সম্প্রচারকারী চ্যানেল স্কাই স্পোর্টসে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন তিনি। সেখানেই ব্রিটিশ বার্তা সংস্থা পিএ-এর সঙ্গে আলাপচারিতায় ইংল্যান্ডের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন সাবেক এই ব্যাটসম্যান।
সাঙ্গাকারা বলেন, 'আমি জানি, (কোচ হওয়ার লড়াইয়ে) আমার নাম আলোচনায় এসেছে। কিন্তু আমাকে তেমন প্রস্তাব দেওয়া হয়নি। আমার মনে হয়, যে কারও জন্য ইংল্যান্ডের সাদা বলের কোচ হতে পারা হবে রোমাঞ্চকর ব্যাপার। কিন্তু এই পদের জন্য অনেক যোগ্য প্রার্থী আছেন। আমার মনে হয় ম্যাথু মট সত্যিই দারুণ কাজ করেছেন।'
'জস বাটলার অধিনায়কের ভূমিকায় থেকে যাচ্ছে, এটা দারুণ ব্যাপার। কারণ, তার দল যে অবস্থায় আছে বা ছিল এবং ভবিষ্যতে তারা কীভাবে এগোতে চায়, তা নির্ধারণের জন্য সঠিক সময় এটিই। আমি মনে করি, ইংল্যান্ডের নেওয়া সিদ্ধান্তগুলো সম্পূর্ণ নির্ভুল। রব কির নেতৃত্ব আমি সত্যিই খুব পছন্দ করি।'-যোগ করেন তিনি।
T.A.S / T.A.S
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!