পটুয়াখালীতে চার ঘন্টা পর মহা সড়ক ছাড়লো আন্দোলনকারীরা
পটুয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগ এর অংশ হিসেবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা-কুয়াকাটা মহা সড়কের পটুয়াখালী বড় চৌরাস্তায় এ কর্মসূচী পালন করেন তারা। এ সময় আন্দোনকারীদের উপর যাতে কেউ হামলা করতে না পারে সে কারনে তাদের সকলের হাতেই লাঠিশোটা দেখা যায়, এছাড়া হামলা প্রতিরোধ করতে চৌরাস্তায় এলাকায় বিপুল পরিমান ইট, পাটকেল মজুত করতেও দেখা যায়। দুপুর আড়াইটার দিতে আন্দোলনকারীরা শহরের ঝাউতলায় শহীদ মিনার চত্বরে গিয়ে রবিবারের মত আন্দোলনের সমাপ্তি করেন।
এদিকে আন্দোলনের সংবাদ সংগ্রহ করেতে গিয়ে ইটের আঘাতে আহত হয়েছেন একাত্তর টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আহসানুল কবির রিপন। সকাল সাড়ে ১১ টার দিকে চৌরাস্তায় আন্দোলনকারীরা পুলিশ বক্স ভাংচুর করে। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে আন্দোলনকারীদের ইটের আঘাতে সাংবাদিক আহসানুল কবির রিপন আহত হন। আহত অবস্থায় সাংবাদিক রিপনকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সকাল ১১ টার দিকে পটুয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের শহরে শহরের লন্চ ঘাট এলাকা ঘুরে আবার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখান থেকে মিছিলটি আবারও শুরু হয়ে শহরের শহীদ মিনার চত্বরে গিয়ে মিলিত হয়। এ সময় আন্দোলনকারীরা শহরের চৌরাস্তায় অবস্থান করছিলেন। তবে চৌরাস্তা অভিমুখে আওয়ামীলীগের মিছিল টি শুরু হলেও অপ্রিতিকর ঘটনার এড়াতে শহরের সোনালী ব্যাংক মোড়ে গিয়ে মিছিলটি থামিয়ে দেয়া হয়। আওয়ামীলীগের মিছিলে অংশ নেয়া অধিকাংশ নেতাকর্মীদের হাতে লাঠিশোটা এবং ধারালো দেশীয় অ¯্র দেখা যায়।
এদিকে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের খবরে জেলা শহরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। এদিন শহরে খুব বেশি দোকানপাট খুলতে দেখা যায়নি। এছাড়া শহরে যানবাহন চলাচলও ছিলো অনেক কম। জেলা শহরের গুরুত্বপূর্ন স্থাপনার নিরাপত্তায় আইনশৃক্সখলা বাহিনীর সদস্যদের বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ন এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি’র সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব
গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
Link Copied