ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

হামলা, মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে উত্তরায় সাংবাদিকদের মানববন্ধন


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ৪:১০

রাজধানীর উত্তরায় জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার ‘মানব পাচারের গডফাদার রাহিমের অবৈধ ব্যবসা চলছে আইনশৃঙ্খলা বাহিনীর চোখের আড়ালে’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে মানব পাচারকারী চক্রের সদস্য সন্ত্রাসী যুবদল নেতা তুরাগের কিশোর গ্যাং লিডার সুমন সরকার ওরফে চাপাতি সুমন প্রতিবেদককে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। সংবাদকর্মীদের ওপর এ ধরনের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার (২৩ আগস্ট) রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার দুই শতাধিক সংবাদকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

জানা যায়, অপরাধীরা মোবাইল হোয়াটসআপে মেসেজ দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবেদককে বিভিন্নভাবে সম্মানহানি করে আসছে। গত ৪ আগস্ট আব্দুল্লাহপুর ঢালের নিচে যুবদল নেতা সমুনের নেতৃত্বে ৪-৫ জন অজ্ঞাতনামা যুবক পূর্বের সংবাদের প্রতিবেদককে পথরোধ করে হামলার চেষ্টা করে। এ সময় উপস্থিত লোকজনের সহযোগিতায় কোনোরকম প্রাণে বেঁচে ফেরেন তিনি।

এ সময় সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তথ্য সংগ্রহে বিভিন্ন বাধা-বিপত্তির কথা তুলে ধরে বলেন, দেশে প্রতিনিয়ত বিভিন্ন স্থানে সংবাদকর্মীর লাঞ্ছিত ‍এবং মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন। সাংবাদিক ফেরদৌসের ওপর হামলা, মামলা ও হুমকির তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন