ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

সালাউদ্দিনকে পদত্যাগের আল্টিমেটাম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৮-২০২৪ দুপুর ১:৩৪

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। আপাতত তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। এদিকে, দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চাইলেন দেশের একটি ফুটবল সমর্থক গোষ্ঠী।

‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ নামে সমর্থকদের একটি সংগঠন সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও বেঁধে দিয়েছে। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইতোমধ্যে আলট্রাসের কয়েকজন সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে গিয়ে লিখিত চিঠিও দিয়ে এসেছেন বলে জানা গেছে। 

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আলট্রাস সভাপতি আমিনুল বেপারী শিপলু সালাউদ্দিনকে পদত্যাগের আল্টিমেটামের আনুষ্ঠানিক ঘোষণা দেন। সেখানে বলা হয়, ‘সালাউদ্দিনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হলো। স্বেচ্ছায় পদত্যাগ না করলে, আগামীকাল (আজ) আমরা টেনে নামাবো। ২৪ ঘণ্টা পর, বাফুফে ভবন দখল নেওয়া হবে।’

আলট্রাসের প্রযুক্তি সম্পাদক ইয়াসিন মোল্লা বিষয়টি নিশ্চিত করে একটি জাতীয় দৈনিককে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে গেছেন। তিনি যেহেতু নাই, আমরা জানি আগামীতে সালাউদ্দিনের আর বাফুফের সভাপতি হওয়ার সুযোগ নাই। তবে আমরা তাকে আর একদিনও বাফুফের সভাপতি পদে দেখতে চাই না। আমরা চাই ২৪ ঘন্টার মধ্যে তিনি সেচ্ছ্বায় দায়িত্ব ছাড়ুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই ঘোষণা হয়তো সবাই দেখবে না। তাই আমরা রাতে বাফুফে ভবনে গিয়ে আমাদের লিখিত ঘোষণা দিয়ে আসবো।’

এদিকে আলট্রাসের এই ঘোষণার মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। যেখানে একজন সমর্থক এই উদ্যোগ থেকে বিরত থাকতে বলে ফিফার নিষেধাজ্ঞা আসার শঙ্কার কথা জানিয়ে। তোফাজ্জল হোসেন তানভির নামে এক সমর্থক লিখেছেন, “এটা কোনই দরকার নেই। এর ফলে ফিফা আমাদের ফুটবলকে নিষিদ্ধ করে দিতে পারে। কয়েক মাসের মধ্যেই বাফুফে সভাপতির মেয়াদ শেষ হবে। এরপর নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব নিবে। তাছাড়া আমরা হামজা চৌধুরীকে জাতীয় দলে পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছি। যদি বাফুফে এখন ব্যান্ড হয়, সেটা আমাদের ফুটবলের জন্য ভালো হবে না। জোড়পূর্বক তাকে (সালাউদ্দিনকে) নামাতো ভালো কোন সিদ্ধান্ত নয়।”

T.A.S / T.A.S

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ