শাহজাদপুরের রুপবাটি ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৪নং রুপবাটি ইউনিয়ন পরিষদে ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) উপজেলার রুপবাটি ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদারের সভাপতিত্বে উক্ত ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল আলীম ৩ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ৪৮০ টাকা আয়, ৩ কোটি ৩৮ লাখ ২০ হাজার ৩৩০ টাকা ব্যয় এবং ১ লাখ ৫৫ হাজার ১৫০ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট পেশ করেন।
বাজেট ঘোষণাকালে বক্তাগণ সম্ভাব্য বাজেটকে শতভাগ বাস্তবায়ন করার জন্য সকল পর্যায়ের জনগণসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াকুব, ২নং ওয়ার্ডের সদস্য মুকুল হোসেন, ৩নং ওয়ার্ডের সদস্য ফকরুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সদস্য ইউসুফ সরকার, ৯নং ওয়ার্ডের সদস্য ইসমাইল হোসেন, ৮নং ওয়ার্ডের সদস্য কাশেম উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন- ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ছালমা, ৭, ৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রোমেচাসহ এনজিওকর্মী, সাংবাদিকবৃন্দ ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা