ভাঙা সড়ক পরিদর্শন করলেন ইউএনও মিনহাজুর রহমান
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন, ৭নং কাটাছড়া ইউনিয়ন, ৮নং দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। সোমবার (২৩ আগস্ট) এসব ইউনিয়নের বিভিন্ন সড়ক পরিদর্শন করেন তিনি। এ সময় উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান ও উপ-বিভাগীয় প্রকৌশলী আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
জানা গেছে, অতিবৃষ্টির কারণে গ্রামীণ সড়কগুলো ভেঙে গেছে। বৃষ্টি হলে পানিতে ডোবার কারণে গাড়ি চলছে ঝুঁকি নিয়ে। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হেয়ছে। তার ওপর গর্তে জমেছে বৃষ্টির পানি। দেখে মনে হবে ডোবা। এসব গর্তে পড়ে প্রায়য় আটকে যাচ্ছে গাড়ি। ভাঙা রাস্তা দিয়ে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন গ্রামীণ সড়কে চলাচল অসাধ্য হয়ে গেছে।
করেরহাট ইউনিয়নের বাসিন্দা অহিদুর নবী শোভন বলেন, শুষ্ক মৌসুমে রাস্তা সংস্কারের জন্য রাস্তায় মাটি দেয়ায় বর্ষাকালে পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে গেছে। যানবাহন তো দূরে থাক, মানুষ পর্যন্ত হাঁটাচলার অবস্থা নেই। আমরা খুব মানবেতর জীবনযাপন করছি। কিন্তু আজ ইউএনও আমাদের সড়ক পরিদর্শন করায় আমরা অনেকটা আশাবাদী। আশা করি শীঘ্রই আমাদের রাস্তা মেরামত করবেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার দ্রুততম সময়ের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানান। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে উপজেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা সড়কগুলো অতিদ্রুত মেরামত করে জনগণের চলাচলের উপযোগী করে তোলা হবে।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত