দীর্ঘ ১৩ বছর পর অফিস খুললো খানসামা উপজেলা জামায়াতে ইসলামী
টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। স্বস্তি নেমে আসে জামায়াত-বিএনপিসহ দীর্ঘদিন কোণঠাসা হয়ে থাকা রাজনৈতিক দলগুলোর এরই ধারাবাহিকতায় দীর্ঘ ১৩ বছর পর দিনাজপুরের খানসামায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ২ ঘটিকায় সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ যে সকল সাধারণ মানুষ শহীদ হয়েছেন পাকেরহাট জিয়া মাঠ প্রাঙ্গণে তাদের জন্য গায়েবানা জানাজা নামায শেষে দলটির নেতাকর্মীরা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ও ইসলামি ছাত্রশিবিরের সংগীত পরিবেশন করে উপজেলা কার্যালয়ে প্রবেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: আনিছুর রহমান,সেক্রেটারী জেনারেল মো: সামিউল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম,মাওলানা আব্দুল্লাহ আল কাফি,মাওলানা জহুরুল ইসলাম ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২০০৯ সালে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেয়। প্রেক্ষিতে জোরালো হয়ে ওঠে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি। এরপর গত ১৫ বছরে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তবে সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস হওয়ার পেছনে বিএনপি ও জামায়াতকে দায়ী করে ধর্মভিত্তিক দলটি নিষিদ্ধের বিষয়ে একমত হন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। পরে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামায়াত-শিবিরের রাজনীতি। এর এক সপ্তাহ পার না হতেই দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় এখন সরগরম হয়ে উঠেছে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন