গোপালগঞ্জের তিন আসনে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিলেন রিটার্নিং কর্মকর্তা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এর মধ্য দিয়ে জেলায় শুরু হয়েছে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
এবার গোপালগঞ্জের তিনটি আসনে মোট ২৭ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে ১৮ জন দলীয় প্রতীকে এবং ৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। তবে গোপালগঞ্জ-২ আসনে দুইজন স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে রিটার্নিং অফিস।
গোপালগঞ্জ-১ মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ-১ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় প্রার্থীদের মধ্যে বিএনপির মো. সেলিমুজ্জামান মোল্যা পেয়েছেন ধানের শীষ প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মাদ মিজানুর রহমান পেয়েছেন হাতপাখা, জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আবদুল হামীদ মোল্লা দাড়িপাল্লা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরদ বরন মজুমদার কাস্তে এবং জাতীয় পার্টির সুলতান জামান খান লাঙল প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আশরাফুল আলম (ফুটবল), এম. আনিসুল ইসলাম (ঘোড়া) ও মো. কাইউম আলী খান (কলস) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। গোপালগঞ্জ-২ সদর উপজেলা ও কাশিয়ানীর একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ-২ আসনে মোট ১১ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীদের মধ্যে বিএনপির কে এম বাবর (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম শিকদার (হাতপাখা), গণঅধিকার পরিষদের দ্বীন মোহাম্মাদ (ট্রাক), জাকের পার্টির মাহমুদ হাসান (গোলাপ ফুল), জাতীয় পার্টির রিয়াজ সরোয়ার মোল্যা (লাঙল), গণফোরামের শাহ মফিজ (উদীয়মান সূর্য) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইবরাহীম (রিকশা) প্রতীক পেয়েছেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কামরুজ্জামান ভূইয়া (টেলিফোন) ও উৎপল বিশ্বাস (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এছাড়া এম. এইচ খান মনজু (হরিণ) ও মো. সিরাজুল ইসলাম সিরাজ (টেবিল ঘড়ি) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকলেও রনী মোল্লা ও সিপন ভূঁইয়ার প্রতীক বরাদ্দের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গোপালগঞ্জ-৩ টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় প্রার্থীদের মধ্যে বিএনপির এস. এম. জিলানী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিসের আ. আজিজ (রিকশা), ন্যাশনাল পিপলস পার্টির শেখ সালাউদ্দিন (আম), গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস (উদীয়মান সূর্য) এবং গণঅধিকার পরিষদের আবুল বসার (ট্রাক) প্রতীক পেয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. হাবিবুর রহমান (ফুটবল) ও গোবিন্দ চন্দ্র প্রামাণিক (ঘোড়া) প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন।
প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার তিনটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ