ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রায়গঞ্জে বিআরডিবির বার্ষিক সভা ও গণভোট প্রচারণা সভা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২১-১-২০২৬ বিকাল ৫:১১

সিরাজগঞ্জের রায়গঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড পরিচালিত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও গণভোট প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় বিআরডিবি ভবনের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক। সভা সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী। তিনি বলেন, সমবায় ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো সম্ভব। এ জন্য সমবায় সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা জরুরি। এতে আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে এবং পল্লী উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে গণভোট প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিআরডিবির উপপরিচালক মো. কাউছার আলী। তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে সমবায় সদস্যরা নিজেদের মতামত প্রকাশের সুযোগ পান। তিনি সকল সদস্যকে সচেতনভাবে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন পল্লী উন্নয়ন সমবায় সমিতির সদস্যরা।
আলোচনায় বক্তারা সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম জোরদার, সদস্যদের প্রশিক্ষণ বৃদ্ধি, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিআরডিবির ভূমিকা আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন। আলোচনা শেষে সমবায়ের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

Aminur / Aminur

ছুটির আনন্দে ঘরমুখী মানুষের ঢল, গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ

জুলাই গণঅভ্যুত্থান : ১৯ শহীদের রক্তে ইতিহাস গড়েছিল নরসিংদী

সরকারি বেতনভুক্ত গাড়ির চালককে ইউএনও’র ব্যক্তিগত ফিটনেস বিহীন গাড়িতে খাটানোর অভিযোগ

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।

তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি

বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান

পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি

প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল

পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ