কুমিল্লার ১১ সংসদীয় আসনে ৮০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কার্যক্রম শুরু হয়। কুমিল্লা–১ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক প্রদান কার্যক্রম উদ্বোধন করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রেজা হাসান। পরে পর্যায়ক্রমে জেলার বাকি ১০টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে অংশ নিতে প্রার্থীরা নিজ নিজ নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত হন। তবে অধিকাংশ প্রার্থী সরাসরি উপস্থিত না থেকে তাদের প্রতিনিধির মাধ্যমে প্রতীক গ্রহণ করেন। এছাড়াও জামায়াতের নায়েবে আমীর ডাঃ আবদুল্লাহ মোঃ তাহের, এনসিপির হাসানাত আবদুল্লাহর কর্মী সমর্থকরা, কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে তাদের কর্মী-সমর্থকরা প্রতীক গ্রহণ করেন।
এ সময় রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সতর্ক করেন। তিনি বলেন, নির্বাচন শেষে গেজেট প্রকাশ হওয়া পর্যন্ত সবাইকে নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে চলতে হবে।
উল্লেখ্য, কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি ও মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষে চূড়ান্তভাবে মোট ৮০ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলায় নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান