ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক শিক্ষার্থীদের সাথে সভা


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৬-৮-২০২৪ বিকাল ৭:৭
শেখ হাসিনার পতন ও দেশত্যাগের পর সারা দেশে আইন শৃংখলা পরিস্থিতি অবনতিসহ নানা বিষয় নিয়ে চৌগাছা উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের সাথে আইন শৃংখলা বিষয়ক সভা করেছেন। 
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় আলোচনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউনুচ আলী, এমএ সালাম, আতাউর রহমান লাল, মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের আমীর মাওঃ গোলাম মোর্শেদ, সেক্রেটারী মাওঃ নুরুজ্জামান, জামায়াত নেতা নুরুল ইসলাম, আব্দুল লতিফ, মাষ্টার কামাল আহমেদ, আব্দুল খালেক, গিয়াস উদ্দিন, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল ইসলাম লিটু, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ আবু জাফর, রহিদুল ইসলাম খান, আজিজুর রহমান, খলিলুর রহমান জুয়েল, আব্দুর রহিম, যবিপ্রবির শিক্ষার্থী সাব্বির আহমেদ, আলী আজগর, তুষার, শাওন হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা বলেন, সরকার পতনের পর সারা দেশে হত্যাকান্ড, ভাংচুর, অগ্নিসংযোগের মত ঘটনা ঘটছে। যা আমরা কেউ সমার্থন করিনা। মহামান্য রাষ্ট্রপতি, সেনাপ্রধান এমনকি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এহেন কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেছে। তিনি বলেন, দেশের যে সম্পদ নষ্ট হচ্ছে তা একদিন নির্বাচিত যে সরকার আসবে তাকেই মেরামত করতে হবে। দেশপ্রেমিক কোন নাগরিক এমন ধ্বংশযজ্ঞ করতে পারেনা, এখানে আপনারা যারা নেতৃত্ব দেন সকলে নিজনিজ অবস্থানে থেকে চৌগাছাকে শান্ত রাখবেন বলে আমি প্রত্যাশা করি।
উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম ও জামায়াতের আমীর গোলাম মোর্শেদসহ নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনকে আস্বস্ত করেন, চৌগাছা বরাবরই শান্তিপ্রিয় একটি উপজেলা হিসেবে পরিচিতি। সরকার পতনের পর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটি আমরা সমার্থন করিনা। সুযোগ সন্ধানী কিছু লোক এহেন কর্মকান্ডের সাথে জড়িত। শান্তিপ্রিয় উপজেলাকে কেউ যাতে অশান্ত করতে না পারে সে ব্যাপারে রাজনৈতকি দলের একজন কর্মী হিসেবে আমরা সদা সর্বদা সজাগ আছি। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আমরা সকলেই শান্তি চাই তাই চৌগাছাকে শান্ত রাখা আমাদের সকলের দায়িত্ব পাশাপাশি স্বাধীন সাংবাদিকতায় নেতৃবৃন্দ প্রশাসন ও সকল রাজনৈতিক দলের সহযোগীতা কামনা করেন। 
এসময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও যবিপ্রবির শিক্ষার্থীসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা