ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

উখিয়া-কোটবাজার সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ৭-৮-২০২৪ দুপুর ২:০

ছাত্র-জনতার বিক্ষোভে শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি এখনো থমথমে। ঢাকাসহ সারা দেশেই বিভিন্ন থানায় হামলার আতঙ্ক বিরাজ করছে পুলিশের মধ্যে।
এমন পরিস্থিতিতে বুধবার (৭ আগস্ট) উখিয়া-কোটবাজারে বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠানসহ অন্যন্য অফিস খোলা দেখা গেলেও সড়কে দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশকে।

পুলিশ না থাকলেও সড়কের শৃঙ্খলা ফেরাতে কোটবাজারের মোড়ে মোড়ে দেখা গেছে শিক্ষার্থীদের। তারা কোটবাজারের সোনারপাড়া ও ভালুকিয়া সড়কের মোড়, মসজিদ রোড়ের মোড়সহ  যানযট সৃষ্টি হয় এমন পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে সড়কের গাড়ি নিয়ন্ত্রণ করতে দেখা যায়।

আবার অনেকে শিক্ষার্থীরা সড়কে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করতেও দেখা গেছে।
অন্যদিকে হ্যান্ডমাইকে এক শিক্ষার্থী বলতে শুনা যাচ্ছে সড়কে সারিবদ্ধ হয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করুন, যারা ট্রাফিকের দায়িত্বে আছেন আপনারা যানযট সৃষ্টি না হয় সে দিকে লক্ষ রাখুন। সাধারণ মানুষকে নিরাপদে অবস্থান করতে আহবান করুন।

ময়লা পরিষ্কার করা এক শিক্ষার্থী জানান, আমরা আমাদের দেশ স্বাধীন করে ফেলেছি। এখন এটা গোছানোর পালা। যেহেতু এখনো কোনো পুর্ণসরকার গঠন হয়নি,

ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থী রাফি জানায়, এই মুহূর্তে পুলিশ বা ট্রাফিক পুলিশও নেই। রাস্তায় যেন যান চলাচলে সমস্যা না হয় তাই আমরা শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উখিয়ার সমন্বয়ক, সায়েম ও জিসান জানান, কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগ যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে।এই দেশটা আমাদের, এই দেশের সম্পদ রক্ষা করার দায়িত্বও আমাদের। এই ব্যাপারে সকল শিক্ষার্থীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার