শিবচর পৌর বাজারে ক্রেতা সেজে অভিযান, ৭ দোকানে জরিমানা
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে শিবচর পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ছদ্মবেশ ধারণ করে প্রথমে ক্রেতা সেজে বাজার পরিদর্শন করেন। পরে প্রকাশ্যে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শাইখা সুলতানা বোরকা পরিধান করে ছদ্মবেশে শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি ও ফলের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগলের মাংস একই দামে বিক্রির মতো বিভিন্ন অনিয়মের প্রমাণ পান।
পরবর্তীতে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব অপরাধে ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। অভিযানে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, আমি ছদ্মবেশে প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে এবং অন্যদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ