শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র সেতু এলাকায় ট্রাকচাপায় পিতাপুত্র নিহত: সড়ক অবরোধ
শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র সেতু এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর-জামালপুর সড়কের ব্রিজের দক্ষিণ পাশে পুলিশের স্থাপিত চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতেরা হলেন, শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে ইসতিয়াক আহম্মেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে শেরপুর-জামালপুর সড়কের দক্ষিণ পাশে ব্রহ্মপুত্র সেতু এলাকায় স্থাপিত চেকপোস্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পিতা-পুত্রের মৃত্যু হয়। সঙ্গে থাকা আরেক শিশু অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং সড়ক অবরোধ করে রাখে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা। তিনি শুক্রবার বিকেলে বলেন, ঘটনাস্থল জামালপুর সদর থানার আওতাধীন হওয়ায় ওই থানার পুলিশ আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত