রায়গঞ্জে ইউএনও'র সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মতবিনিময়
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সাথে মতবিনিময় করেছে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগস্ট) সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ সমাজ গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সার্বিক সহযোগিতা করবে। তারা আরো বলেন, এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের। এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার।আমরা সকল সম্প্রদায়ের মানুষজনের জানমাল রক্ষার্থে সর্বদা প্রস্তুত আছি। যেখানেই এ ধরনের সংবাদ পাচ্ছি সেখানেই আমাদের টিমের সদস্যদের পাঠিয়ে দিয়ে সার্বিক সহযোগিতা করছি।
এ মত বিনিময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, আমি একজন শিক্ষার্থী ছিলাম।আজ আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে না থাকলে আমিও শিক্ষার্থীদের কাতারে থাকতাম। উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পরিকল্পনা করে এ উপজেলার সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা