ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

খালেদা জিয়ার কারামুক্তিতে কোটালীপাড়ায় বিএনপির আনন্দ মিছিল


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ৭-৮-২০২৪ দুপুর ২:২২

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার ( ৭ আগস্ট ) কোটালীপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল বের হয়ে  মিছিলটি কুরপালা রোড, ঘাঘর বাজার, মহুয়া মোড় হয়ে কাঠপট্টি দিয়ে এসে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারের বাড়ি সংলগ্ন মাঠে এসে  আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন  কোটালীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন শেখ,  যুগ্ম আহ্বায়ক আবুল বাশার হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার।

এসময় আরো উপস্থিত ছিলেন,  উপজেলা জামায়াত ইসলামের আমির মোহাম্মদ সোলায়মান গাজী, সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর যুবদল আহ্বায়ক মেরাজ সরদার,  সেচ্ছাসেবক দল আহ্বায়ক মাসুদ তালুকদার প্রমূখ । 

আলোচনা শুরুতে  উপস্থিত নেতাকর্মীরা ছাত্র আন্দোলনের নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় । 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন