মাদারীপুরে ১১ দফা দাবিতে পুলিশের কর্মবিরতি ও বিক্ষোভ
দলীয় লেজুড়বৃত্তি ও দালালির কারণে পুলিশ সদস্যদের জনগণের মুখোমুখি দার করিয়ে দেওয়া এবং পুলিশ সদস্যদের হত্যার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ করেছেন পুলিশ সদস্যরা। মাদারীপুর পুলিশ লাইনে বিক্ষোভে পুলিশের কনস্টেবল থেকে এসআই, এএসআই লেভেলের সদস্যরা অংশ নিয়েছেন।
বুধবার দুপুর থেকেই পুলিশ লাইন, থানাসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা সিভিল পোশাকে জড়ো হয়ে এই আন্দোলন শুরু করেন।
এদিকে বিক্ষোভ থেকে পুলিশ সদস্যরা সমন্বিতভাবে ১১ দফা দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন তারা।আমরা ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। এ আন্দোলন আমাদের সকলের শুধু ছাত্রদের না, আমাদেরও, সে আন্দোলনে আমাদের ভাই বোন আত্মীয়-স্বজন সবাই অংশগ্রহণ করেছে। এছাড়া
১১ দফা দাবির মধ্যে আছে- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার, বাংলাদেশ পুলিশ কোনো সরকার বা রাজনৈতিক দলের অধীনে কাজ করবে না, তারা নিরপেক্ষ থাকবে। পুলিশ ৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করবে না। পুলিশ সদস্যরা কোনো মৌখিক আদেশ পালন করবে না। পদোন্নতির ক্ষেত্রে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের মতো ও নীতি অনুসরণ করতে হবে। পুলিশের বার্ষিক ছুটি ২০ দিন থেকে ৬০ দিনে উন্নীত করাসহ বেশ কিছু দাবি জানানো হয়।
এমএসএম / এমএসএম
ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি
সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী
কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী
শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি
নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২
গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.
মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
Link Copied