ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁওয়ে রাস্তার সিগন্যালে শিক্ষার্থীরা : ট্রাফিকের দায়িত্ব পালন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৭-৮-২০২৪ দুপুর ৪:২১

ঠাকুরগাঁওয়ে ২ দিন ধরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল থেকেই শহরের চৌরাস্তা, পুরাতন বাসষ্ট্যান্ড, আমতলা মোড়, আর্ট গ্যালারী, ঠাকুরগাঁও রোডসহ বিভিন্ন গুরুত্বপুর্ন এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের।
শহরের চৌরস্তায় গিয়ে দেখা যায়, মুখে বাশি, রোদের কারনে মাথায় ছাতা নিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। সব সময় চৌরাস্তায় যানযট লেগে থাকলেও শিক্ষার্থীদের কথা শুনছেন সাধারণ মানুষজন। এ কারনে চৌরাস্তাসহ গুরুত্বপুর্ন স্থানগুলোতে কোন রকম যানযট লাগতে দেখা যায়নি। তাদের সাথে কথা বলে জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আনসার সদস্য, ইসলামি ছাত্র আন্দোলন, নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করা হচ্ছে। শিক্ষার্থীরা ইউটার্ন নিতে নিষেধ করে ট্রাফিক আইন মানার জন্য অনুরোধ করছেন। বিশেষ করে হেলমেটবিহীন মটরসাইকেল চালকদের অনুরোধ করছেন হেলমেট পরে গাড়ি চালানোর জন্য। এ বিষয়গুলো স্বচোক্ষে দেখার জন্য সাধারণ মানুষজন ভীড় করছেন উল্লেখিত স্থানসমূহে।
শহরের চৌরাস্তায় দুপুর ২ টার দিকে গেলে দেখা যায়, শিক্ষার্থীদের মধ্যে আদর, গালিব, রাতুল, আবির, তুষার, আবির সিনিয়রসহ বেশকিছু শিক্ষার্থী ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। সাথে বেশ কয়েকজন আনসার সদস্য ও ইসলামী ছাত্র আন্দোলনের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।  
মো: আরমান আলী নামে এক অটো চালকের সাথে কথা হলে তিনি জানান, শির্ক্ষার্থীদের আমরাও সহযোগিতা করছি। তাদের এ উদ্যোগকে সাধুবাধ জানাই।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, শিক্ষার্থীরা অনেক ভাল ও মহৎ একটি কাজ করছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে গান গাইতে না পারায় শিক্ষকের লাঠির প্রহারে শিক্ষার্থী আহত, বিচার দাবি অভিভাবকের

পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

পাঁচবিবিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক-১

"রাণীনগরে বিদ্যুৎতের যাওয়া আশাই উৎপাদনে ব্যাহত ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা চাষীদের

ঘোড়াঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

নেত্রকোণার কেন্দুয়ায় অপহৃত রাকিবুলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রশাসক নিয়োগ স্থগিত করে হাইকোর্টের রুল

সাতকানিয়ার কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্রের ২০০ একর বনভূমি উদ্ধার

আত্রাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিক লাঞ্ছিত

চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মালচিং পদ্ধতিতে শসা চাষে সফলতার গল্প

ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত