পূর্বধলায় ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়া'র শোকরানা মিছিল
নেত্রকোনার পূর্বধলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শিক্ষার্থীদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এবং শেখ হাসিনা সরকারের পতনে ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়া উপজেলা শাখার উদ্যোগে শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় পূর্বধলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা সদর বাজারের স্টেশন রোড মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মুফতি ওলিওল্লাহ কাসেমী, উপজেলা শাখার সাধারণত সম্পাদক হাফেজ মাও মোশাররফ হোসাইন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার নেতা মুফতী ওমর ফারুক ওফা, পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী নোমান সিরাজী, মুফতি তোফাজ্জল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বৎসর আওয়ামী দুঃশাসন জুলম ও শোষণের মাধ্যমে দেশের জনগণকে বিভক্ত করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আজ দেশের ছাত্র জনতার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে উৎখাত করে ২য় বারের মতো দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এখন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তি সম্প্রতি বজায় রাখার দায়িত্ব আমাদের। এদেশে সকল ধর্মের মানুষ নিরাপদ। সেজন্য হিন্দুদের ধর্মীয় উপাসনালয় ও বাড়িঘর দোকানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমাবেশ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শিক্ষার্থীদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে