ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

এবার শহর পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছে মধুপুরের সাধারণ শিক্ষার্থীরা


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২৪ রাত ৯:৩

টাঙ্গাইলের মধুপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এবার শহর পরিষ্কার ও 
ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন।

আন্দোলনকালীন ও পরবর্তী ভাংচুরের কারণে সৃষ্ট ময়লা-আবর্জনায় প্রিয় শহরের জঞ্জাল নিজ হাতে পরিষ্কার করেছেন তারা। একই সময়ে অরক্ষিত ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ভাইবোনরা মিলে মধুপুর বাসস্ট্যান্ডের সড়ক মোহনার আনারস চত্ত্বরে কাজ করছেন পালাক্রমে।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা প্রশংসনীয় এমন কর্মসূচি পালন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, মধুপুর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।

মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ডের আনারস চত্বর থেকে টাঙ্গাইল, জামালপুর ও ময়মনসিংহ রোডের ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন তারা।তিন রোডের আনারস চত্ত্বরের মোড়ে দাঁড়িয়ে যানবাহন চলাচলে সহায়তা করছেন তারা।

কয়েকটি দলে বিভক্ত হয়ে তারা দিনভর আশে পাশের এলাকার রাস্তায় অগ্নি সংযোগ, ইটপাটকেল ও ভাংচুরের ধ্বংসস্তূপের ময়লা-আবর্জনা পরিস্কার 
করেন। শিক্ষার্থীদের এমন মহতী উদ্যোগে সাধারণ পথচারীরা প্রশংসা করেছেন।

এ সময় শিক্ষার্থীরা সাধারণ মানুষকে শান্ত থাকার এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিহার করার অনুরোধ জানান।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম