ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে শ্রেণী কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন রাখায় পাঠদান ব্যাহত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৩-১২-২০২৪ বিকাল ৫:০

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক বালিকা উচ্চ বিদ্যালয়েট শ্রেণী কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন রাখায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে গত জাতীয় নির্বাচনের ইভিএম রাখায় পাঠদান করতে পারছেন না বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ক্লাস রুমে গত জাতীয় নির্বাচনে ব্যবহিত ২ শত ৯ টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রাখে উপজেলা প্রশাসন। এতে ঐ  বিদ্যালয়ে ৯ মাস ধরে নানা সমস্যার মধ্যে দিয়ে ক্লাস করছেন ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা। আর বিদ্যালয় রুমে ইভিএম রাখায় ঝুঁকির মধ্যে রয়েছে বিদ্যালয়ের শিক্ষকরাও। 

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান, সাদিয়, জুথী, বিথী তানিয়া, রাশিদা এ প্রতিবেদককে জানান, আমরা দশম শ্রেণিতে ৮৫ জন শিক্ষার্থী ক্লাস করি। আমাদের ক্লাস রুমে ৯ মাস ধরে ইভিএম মেশিন রাখায় ক্লাস রুম ছোট হয়ে গেছে। এতে খুব কষ্টে করতে হচ্ছে ক্লাস। অতিরিক্ত ক্লাস রুমে না থাকায় আল্প জায়গাতে গাদাগাদি করে ক্লাস করছি। ক্লাস রুম থেকে ইভিএম মেশিন সরিয়ে নেওয়ার দাবি জানান তারা। 

ধানগড়া সদর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন, নির্বাচন অফিসার ও উপজেলা প্রশাসনকে বার বার জানাইলে ইভিএম সড়ানোর কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। 

রায়গঞ্জ নির্বাচন অফিসার সুদীপ কুমার রায়, আমি জেলা নির্বাচন অফিসারকে বার বার জানালেও ইভিএম সড়ানোর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবির বলেন, নির্বাচন অফিসারের সাথে আলোচনা করে ইভিএম সরানোর ব্যবস্থা করব।

এমএসএম / এমএসএম

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন