ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আগামীকাল খানসামায় সফরে আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৩-১২-২০২৪ বিকাল ৫:০

আগামীকাল ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলায় সফরে আসবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

জানা গেছে, সফরসূচি অনুযায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মঙ্গলবার দুপুর ১:৪৫ মিনিটে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় উপস্থিত হয়ে দুপুর ২টায় খানসামা উপজেলার অসহায় ও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন। এরপর দুপুর ২ টায় ৩০ মিনিটে টায় খানসামা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে পাকেরহাট গ্রোয়াস মার্কেটের মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরপর তিঁনি ঠাকুরগাঁও এর উদ্দেশে হেলিকপ্টারে রওনা হবেন।

এর আগে উপদেষ্টা সকাল ১০টায় ২০ মিনিটে কাহারোল উপজেলায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

উপদেষ্টার সফরের বিষয়টি নিশ্চিত করে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিক আহমেদ বলেন, উপদেষ্টা দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে পাকেরহাট গ্রোয়াস মার্কেটের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে ওই দিনেই ঠাকুরগাঁও সফরে যাবেন। 

হেলিকপ্টার অবতরণের জন্য খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সার্বিক বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ