ধামইরহাটে পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে বনবিভাগের আয়োজনে সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় আলতাদিঘী জাতীয় উদ্যান সংলগ্ন এলাকার বসবাসকারী নৃ-গোষ্ঠী ও স্থানীয় জনগোষ্ঠীর সদস্যগণকে পরিবেশবান্ধব ইকো ট্যুরিজম ব্যবস্থাপনা, প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ক সচেতনতামূলক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর সকাল ১০টায় প্রশিক্ষণ কার্যক্রমের সভাপতিত্ব করেন সামাজিক বন বিভাগ নওগাঁ জোনের সহকারী বন সংরক্ষক মো.মেহেদীজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। আরো বক্তব্য প্রদান করেন পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা এ.কে. এম. ফরহাদ জাহান, পাইকবান্দা বন বিট কর্মকর্তা নুরুল ইসলাম, ধামইরহাট বন বিট কর্মকর্তা আনিসুর রহমান, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব প্রফেসর আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, উপকারভোগী সদস্য আজমল হোসেন সাহান এবং কল্পনা হাসদা। প্রশিক্ষকগণ আলতাদিঘী জাতীয় উদ্যানকে ইকোপার্ক হিসাবে সুপ্রতিষ্ঠিত করতে সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান