অবাধে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ পলিথিন, প্রশাসনের উদ্যোগেও হচ্ছে না কাজ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। পলিথিন ব্যাগ নিষিদ্ধ হওয়ার সরকারি নির্দেশনা থাকলেও তা বাস্তবে কার্যকর হচ্ছে না।
সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন হাট-বাজারে সরেজমিনে দেখা গেছে, সবখানে পলিথিন ব্যাগ দেদারসে বিক্রি হচ্ছে। কোথাও চট বা কাগজের ব্যাগের ব্যবহার দেখা যায়নি। পৌর শহরের শিবদিঘি কাঁচা বাজার, বিরাশি, মহারাজা, হাটখোলা, কোচলক্যাম্প ও চেকপোস্ট বাজার, নেকমরদ, কাতিহার, রাউতনগর ও গোগর হাটসহ প্রায় সমগ্র উপজেলায় বিক্রেতারা পলিথিন ব্যাগে বিভিন্ন পণ্যদ্রব্যাদি বিক্রি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিক্রেতারা বলেন, ‘কিছুদিন আগে আমরা পলিথিন না ব্যবহার করার জন্য ফেসবুকে দেখেছি। কিন্তু কি করবো, বিকল্প তো কিছুই নাই, তাই বাধ্য হয়ে পলিথিন ব্যবহার করতে হচ্ছে।’
রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন,‘ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পলিথিনের ব্যবহার রোধে বাজারগুলোতে একবার অভিযান চালিয়েছি। আবারও অভিযান চালানো হবে।’
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি