অগ্নিসংযোগ ভাংচুরের প্রতিবাদে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল
ভাংচুর,অগ্নিসংযোগ, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (৭ আগস্ট) বিকেলে সংগঠনটির শহর শাখার আয়োজনে জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।পরে মিছিলটি শহরের পঞ্চগড়-ঢাকা মহাসড়কের প্রদক্ষিণ করে সরকারী অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।সেখানে মুক্তমঞ্চ এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শহর শাখার সেক্রেটারী নাসির উদ্দীনের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, শহর শাখার আমীর জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সংগঠনটির নেতারা বলেন,সারা দেশে আওয়ামী লীগের পেতাত্মারা মানুষের বাসা বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ করেছে। তারা ভিন্ন ধর্মাবলম্বীদের উপসনালয়ে হামলা করছে। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ হতে হবে। কেউ যেন তাদের ক্ষতি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। তারা আমাদের ভাই। তাদের নিরাপত্তা দেয়ার দ্বায়িত্ব আমাদের।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনটির বিভিন্ন শাখার হাজারেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনটির বিভিন্ন শাখার হাজারেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied