ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

দিনাজপুরে ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ১১:৩৮

দেশের চলমান পরিস্থিতিতে শান্তি ঐক্য ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ৭ আগস্ট দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সমন্বয়ক একরামুল হক আবির। বক্তব্যের শুরুতে তিনি স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে নিহত বীর শহীদ ও আহতদের স্মরণ করেন। তিনি বলেন, এই বিজয় সব শহীদ, আহত ও জনসাধারণের জন্য উৎসর্গ করছি। দিনাজপুরের সাধারণ মানুষ যারা ভয়াল রাতগুলোতে আমাদের আশ্রয় দিয়েছিল, আইনজীবী, শিক্ষকসহ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা দেখেছি বিজয়ের সঙ্গে সঙ্গে একদল কুচক্রী মহল প্রোপাগান্ডা শুরু করেছে। আমাদের এই বিজয়কে ধূলিসাৎ করতে চেষ্টা করছে। এই অবস্থায় কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মন্দির, ধর্মীয় উপাসনালয়, হিন্দু সম্প্রদায় ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের হামলা থেকে রক্ষা করতে হবে। আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। তিনি আরও বলেন, সংসদ ভেঙে দিয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্র্বতী সরকার প্রধান করার ঘোষণা দেওয়া হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে। আগামী শুক্রবার জুমার নামাজের পর দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে গণসমাবেশের ডাক দেন সমন্বয়করা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলার ৩২ জন সমন্বয়কের নাম ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক

সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা

চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন

বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির মচ্ছব,রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ

পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ

দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল ১ আগস্ট, সভাপতি-সম্পাদক পদে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা

জন্মভূমি টানে ৪দশক পর পাকিস্তান থেকে ফিরলেন নুরু মিয়া কাজী

মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার