ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ছাত্র-জনতার বিজয় অনেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে : মনা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ১১:৪০

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, ছাত্র ও জনতার বিজয় অনেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে। অনেকে লুটপাট করছে, এরা তাদের লোক, যারা গণতন্ত্র ধ্বংস করেছিল। বিএনপির নেতাকর্মীদের এ ব্যাপারে সর্তক ও সাবধান থাকতে হবে। বুধবার বিকেলে কেডি ঘোষ রোডের বিএনপি অফিসের সামনে অনুষ্ঠিত ছাত্র-জনতার বিজয় সমাবেশের দ্বিতীয় দিনে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সমাবেশে তিনি আরও বলেন, সকলকে ধৈরে‌্যর সঙ্গে আমাদের এ বিজয় ধরে রাখতে হবে। কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না। দলের কেউ কোনো অপকর্মের সঙ্গে জড়ানোর সত্যতা পেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যারা ধংসাত্বক কর্মকাণ্ডে জড়িত তারা দেশ ও জাতির শত্রু। সমাবেশ থেকে গত ১৬ বছর যে সকল পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী ফ্যাসিস্ট লুটেরা সরকারের সঙ্গে মিলে দেশের জনগণের সঙ্গে প্রতারণা, অবৈধ ক্ষমতা প্রয়োগ ও ব্যবসায়ী সংগঠন দখল করেছে তাদেরকে গণ দুশমন আখ্যায়িত করে তাদের কালো তালিকাভুক্ত করে তালিকা প্রকাশ করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, স. ম. আ. রহমান, সৈয়দা রেহেনা ইসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, ফকরুল আলম, সদর থানার আহ্বায়ক কে এম হুমায়ুন কবীর, সোনাডাঙ্গা থানার আহ্বায়ক হাফিজুর রহমান মনি, খালিশপুর থানার আহ্বায়ক জাহিদুল ইসলাম, দৌলতপুর থানার আহ্বায়ক মুর্শিদ কামাল, খানজাহান আলী থানার আহ্বায়ক কাজী মিজানুর রহমান, সদর থানার সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানার সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ, খালিশপুর থানার সদস্য সচিব হাবীবুর রহমান বিশ্বাস, দৌলতপুর থানার সদস্য সচিব শেখ ইমাম হোসেন, খানজাহান আলী থানার সদস্য সচিব আবু সাঈদ হাওলাদও আব্বাস, অ্যাডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল হক মিল্টন, নাজির উদ্দিন নান্নু, অ্যাডভোকেট মো. আলী বাবু, শেখ জামাল উদ্দিন, আফসার উদ্দিন, আনসার আলী, নাজমুল হুদা চৌধুরী সাগর, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, আজিজা খানম এলিজা, যুবদলের কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, ছাত্রদলের ইস্তিয়াক আহমেদ ইস্তি, তাজীম বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের ফারুক হিল্টন, শফিকুল ইসলাম শাহীন, জাসাস আহ্বায়ক ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, এম এ জলিল, কৃষকদলের সজীব তালুকদার, আদনান ইসলাম দ্বীপ প্রমুখ।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি