ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

চরবংশীতে জামাত-বিএনপিকে নিয়ে আইন শৃঙ্খলা সম্পর্কিত মত বিনিময় সভা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ১:২৯

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশি ইউনিয়ন পরিষদ মিলনায়তন হল রুমে জামায়াত - বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে আইন শৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। 

৮ আগষ্ট ( বৃহস্পতিবার)  সকাল ১১ টার সময় দেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এ জরুরী সভার আয়োজন করা হয়।২ নং উত্তর চরবংশি ইউনিয়নে কেউ যেন চাঁদাবাজি, লুটপাট,  হানাহানি করে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে না যায় সেবিষয়ে কঠোর হুঁশিয়ারী দিয়ে নেতারা বলেন,  দেশ থেকে এক, ফ্যাসিস্টবাদী,  ফেরাউনের উত্তরসূরী,  জুলমবাজ,  দখলদার, খুনী ও ইতিহাসে ঘৃণিত এক স্বৈরশাসককে উৎখাত করেছে তৌহিদি ছাত্র জনতা। আবু সাঈদ সহ কয়েকশত শহীদের বিনিময়ে এ নতুন স্বাধীনতা পেয়েছি আমরা। এ অবদান শহীদ  আবু সাঈদের, এ অবদান শহীদি কাফেলা ছাত্রদের। নতুন করে কেউ যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে কাউকে আর স্বৈরাচার হতে দেওয়া যাবে না। এসময়ে জামায়াত নেতৃবৃন্দ বলেন,  এই দেশ আমাদের, এই ইউনিয়ন আমাদের, আমরা সবাই মিলে এই ইউনিয়নকে ঢেলে সাজাবো। দলমত নির্বিশেষে সবাই দেশের শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান নেতাকর্মীরা। 

এসময়ে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২নং উত্তর চরবংশি ইউনিয়ন এর নায়েবে আমীর মাওলানা মুনজির হাসান ইমরান,  উপজেলা কর্মপরিষদের শূরা সদস্য মাওলানা মফিজুর রহমান,  বিএনপির  ইউনিয়ন সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী মোস্তফা কামাল, জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন, বিএনপির সেক্রেটারি আমীর হোসেন,  জামায়াত,  বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইউসুফ আলী,  গ্রাম পুলিশ ও  স্থানীয় ব্যাবসায়ীরা সহ আরও অনেকেই।  

এমএসএম / এমএসএম

নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেপ্তারের দাবি

পত্নীতলায় প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে পুড়লো দেড় বিঘা জমির ধান

ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বিশ্বের ৬ দেশের ক্কারীদের অংশগ্রহনে পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

রায় বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেউতান বিল দখল হস্তান্তরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান

রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ

বরগুনায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার

নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম