রূপগঞ্জে থানা ও মন্দির পাহারায় বিএনপি নেতাকর্মীরা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রূপগঞ্জ থানা ও সরকারি অফিসগুলোতে আতঙ্কে দিন কাটছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। সে আতঙ্ক দূর করতে সরকার পতনের দিন থেকেই রূপগঞ্জ থানা ও সংখ্যালঘুদের মন্দির সরকারি অফিসগুলোতে পাহারা দিতে ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা গেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। বৃহস্পতিবার সকাল থেকে সাবেক ছাত্রনেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে রূপগঞ্জ থানা, রূপগঞ্জ উপজেলা পরিষদ, মন্দির ও সংখ্যালঘুদের বাড়িঘর ও সরকারি অফিসগুলোতে বিএনপি নেতাকর্মীদের পাহারা দিতে দেখা গেছে৷ এদিকে, ছাত্রনেতা মাসুদুর রহমান ও আরব হাসান আরিফের নেতৃত্বে ভুলতা ও বরপা এলাকায় রাস্তাঘাট পরিষ্কার ও সংখ্যালঘুদের মন্দিরও বাড়িঘর দিতে দেখা গেছে। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, মশিউর টিপু,
আব্দুল্লাহ আল মামুন, আলামিন মাসুদ,আব্দুর রফিক আবু বক্কর মিন্টু জহির মিয়া, ইবরাহিম,দেলোয়ার, শাহিন, পলিন, সৈয়দ, গোলাম মোস্তফা প্রমুখ।
জানা গেছে, স্বৈরশাসক শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সারাদেশে থানা ও মন্দিরসহ সরকারি অফিসগুলোতে আগুন ও হামলা ভাঙচুরের ঘটনা ঘটলেও রূপগঞ্জ উপজেলা ছিল ভিন্নরকম। সরকার পতনের দিন থেকেই রূপগঞ্জ থানা মন্দির ও সরকারি অফিসগুলোর রক্ষায় সাবেক ছাত্রনেতা আবু মোহাম্মদ মাসুম এর নেতৃত্বে নিয়মিত পাহারা চলে। কারণে পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
অপরদিক, এলাকায় ছাত্রনেতা মাসুদুর রহমানের নেতৃত্বে রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বরপা আরিয়াবো এলাকায় বিএনপি নেতা আরিফ হাসান আরবের নেতৃত্বে সংখ্যালঘুদের ঘর পাহারা দেওয়া হয়।
এ সময় আবু মুহাম্মদ মাসুম বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের দিন থেকেই আমরা রূপগঞ্জ থানা সহ সরকারি অফিস আদালত ও সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দিয়ে আসছি। আমাদের এখানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা দেশটাকে শান্তিপূর্ণভাবে সুশৃংখলভাবে এগিয়ে নিতে চাই।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত