শরীয়তপুরে ছাত্ররাই যেনো শান্তি ও শক্তির প্রতীক হয়ে জ্বলছে
নির্বিচার, টেলিভিশন বা পত্রিকায় চোখ বুলাতেই যেখানে ভেসে উঠতো রাজনৈতিক প্রতিহিংসা। স্বার্থ হাসিলের লড়াই। আর সাধারণ মানুষের দুর্ভোগ। সেখা অন্যায়ের বিরুদ্ধে এক চরম প্রতিবাদ এক ভিন্নরকম শক্তিমত্তা, বাংলার চরম ভরসার জায়গায় যেনো ছাত্রজনতা।
বঙ্গোপসাগর পারের এই ছোট্ট দেশটাকে তিল তিল করে গড়তে, এই দেশের মাতৃভাষা রক্ষার্থে এবং বাংলা ভাষাকে গোটা পৃথিবী ব্যাপি ছড়িয়ে দিতে যেমনি বাংলাদেশের বীর ছাত্রদের ভুমিকা অপরিসীম। এমনকি ২০২৪ এ এসেও ছাত্রদের বীরত্বে যে নতুন বাংলাদেশের সুচনা, সেই আনন্দকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন ছাত্র জনতা।
তার ধারাবাহিকতায় শরীয়তপুরের শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে অবিরাম। আন্দোলনকালে পাকাপোক্ত অবস্থান নিতে পুলিশি বাধা, ছাত্রলীগের হামলা সমস্ত কিছু উপেক্ষা করেও লড়ে যাওয়া ছাত্র জনতা যেনো নিজেদের রাগান্বিত রূপ কে নিমিষেই বদলে দিয়েছেন কোমলমতি স্বভাবে।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের খবরের পরে যেখানে গোটা শরীয়তপুর জুড়ে ভাংচুর আর অগ্নি সংযোগে ব্যস্ত, তখন কোমলপ্রাণ শিক্ষার্থীরা ব্যস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাসাবাড়ি পাহাড়া দিতে।
এমনকি রাস্তা পরিস্কার, ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব সহ শান্তি আর শৃঙ্খলা রক্ষায় অনবদ্য ভূমিকায় অবিরাম কাজ করে যাচ্ছেন আধুনিক যুগের এসব যোদ্ধারা।
তবে নিজেদের কোনো নাম, কোনো বিনিময়ের জন্য নয় বরং দেশ ও দশের জন্যই তাদের এই শ্রম। এমনটাই জানিয়েছেন ছাত্রদের একজন।
কোনো রকম রাজনৈতিক দলের হয়ে নয় বরং যেখানে অন্যায় সেখানেই ঐক্যবদ্ধ প্রতিবাদের প্রতিশ্রুতি ও দেন কোমলমতিরা।
এসময়ে বাংলাদেশে সরকার আসুক তবে কোনো শাসক না আসুক এমন দাবী ও রাখেন তারা।
এমএসএম / এমএসএম
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩
মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ
আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা
দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ