শরণখোলা প্রেসক্লাসে সশস্ত্র হামলা, দুই সাংবাদিক আহত
বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত হয়েছে। বিএনপির অঙ্গ সংগঠন মহিলা দলের শরণখোলা উপজেলা সভানেত্রী সাগর আক্তারের উপস্থিতিতে তার দুই ছেলে শামিম হাসান সুজন, সোহাগ ও বিএনপির সমর্থক পদ্মা ডায়গনেস্টিক সেন্টারের মালিক হেলাল তালুকদারের নেতৃত্বে ৫০-৬০ জনের একদল সন্ত্রাসী বুধবার রাত ৮টার দিকে সশস্ত্র হামলা চালায়। হামলাকারীরা শরণখোলা প্রেসক্লাব সভাপতি প্রতিদিনের বাংলাদেশের উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক কালের কন্ঠের প্রতিনিধি মহিদুল ইসলামকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় তারা শরণখোলা প্রেসক্লাবে তান্ডব চালিয়ে চেয়ার, টেবিল, কম্পিউটার, ল্যপটবসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এসময় তারা প্রেসক্লাবের আরো ২টি কম্পিউটার ও নির্মান কাজের জন্য রাখা তিন লাখ টাকা লুটে নেয়। এ ঘটনার পর স্থানীয়রাসহ সাংবাদিকরা এসে আহত দুই সাংবাদিককে উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করে। এঘটনায় বাগেরহাট জেলাজুড়ে সাাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের আটক করে পুলিশে সোপর্দ ও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য দলটির প্রতি আহবান জানিয়েছেন।
শরণখোলা প্রেসক্লাবে হামলার বিষয়ে বাগেরহাট জেলা জাতিয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার বলেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহিংসতা না করতে দলীয় নেতাকর্মীদের বার বার নির্দেশনা দিয়েছেন। এরপরেও যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
Link Copied