ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ের সংখ্যালঘুদের পাহাড়ায় বিএনপি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ৪:১৮

পঞ্চগড়ের সংখ্যলঘু জনগোষ্ঠী নিরাপদে আছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে বিএনপি বলে দাবি করেছেন পঞ্চগড় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।  ভারতীয় কিছু মিডিয়া উদ্দেশ্য প্রনোদিত ভাবে মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের ঐতিহাসিক সংস্কৃতি ও ছাত্র জনতার জুলাই বিপ্লবকে নিন্দনীয় ভাবে উপস্থাপন করছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তারা। বৃহস্পতিবার দুপুরে জজকোর্টের আইনজীবী ভবনে এক সংবাদ ব্রিফিংএ এসব কথা জানান এই সংগঠনের নেতারা। জেলা আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক আদম সূফী এসময় লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালিয়ে যাবার পর সারাদেশের মতো পঞ্চগড়েও বিচ্ছিন্ন ও অনাকাংখিত কিছু ঘটনা ঘটেছে। বাড়িঘর ভাংচুর, লুটপাট হামলার এসব ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়। তৃতীয় পক্ষ এবং আওয়ামীলীগের সদস্যরাই পারিবারিক শত্রুতার জের ধরে বিপন্ন আইন শৃংখলার সুযোগ নিয়ে এসব দুস্কৃতি কর্মকাণ্ড করছে। সংগঠনটির সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন যারা এসব কাজে জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি। বিএনপি বা অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে শাস্তির ব্যবস্থা নেয়া হবে। এসময় পঞ্চগড় জজ আদালতে সিনিয়র আইনজীবী এডভোকেট এ হাসান প্রধান, এডভোকেট মজনুর রহমান, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে