ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আফিকুলের জানাজা সম্পন্ন


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ৪:৪১

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক দফা আদায়ের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আফিকুল ইসলাম সাদ এর জানাজার নামাজ ও দাফন সম্পন্ন। এই আন্দোলনে ধামরাই উপজেলায় প্রথম শহীদ তিনি।
গত ৫ আগস্ট ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন সাদ। পরে এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) স্বজনরা তার মরদেহ নিয়ে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, পরে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে, এরপর ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ও সবশেষ তার নিজ গ্রাম সাটুরিয়ার দড়গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত করে দাফন সম্পন্ন করেন।

নিহত সাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকায়। তার বাবার নাম শফিকুল ইসলাম। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

ধামরাইয়ে সাদের জানাজায় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, সচেতন নাগরিক সমাজ ধামরাই এর সভাপতি মোহাম্মদ ইমরানসহ কয়েক হাজার মানুষ।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা

বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা

রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ

দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি

মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩

কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ