ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ৩:৩২

চট্টগ্রামে হাটহাজারী পৌরসভায়  গত ১৩দিন প্রশাসক অনুপস্থিতির কারনে  প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী।
গত ২৭আগস্ট পৌর প্রশাসকের দায়িত্ব পান চট্টগ্রাম জেলা প্রশাসনে অতি:জেলা প্রশাসক( জেনারেল) মো:কামরু রুজ্জামান। তিনি দায়িত্ব গ্রহণ করার পর একদিনের জন্য পৌরসভায় আসলেও অনলাইনে জটিলতার কারণে  নাগরিক সনদ,জন্মসনদ, ওয়ারিস সনদসহ বিভিন্ন দাপ্তরিক ফাইল সাক্ষর না হওয়ায় চরম বিপাকে পড়েছে পৌরসভার জনসাধারণ।
পৌর প্রশাসকের দায়িত্ব পেয়ে ২৭আগস্ট পৌরসভার কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেন পৌর প্রশাসক। এরপর থেকে তিনি একদিন উপস্থিত হলেও পরবর্তীতে  অনুপস্থিত থাকলেও পৌরসভার দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। 
গত মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে কথা হয় কয়েকজন ভুক্তভোগীদের সাথে। তারা বলেন, আমরা বেশ কয়েদিন ধরে আমাদের বিভিন্ন সনদের জন্য পৌরসভা কার্যালয়ে ঘুরছি। কিন্তু দায়িত্বপ্রাপ্ত প্রশাসক না থাকায় আমরা সনদ পাচ্ছি না। সময়মত না পেলে আমরা চরম বিপদে পড়ে যাবো। 
এদিকে পৌর নির্বাহী কর্মকর্তা  সুমন চৌধুরী জানান প্রশাসক দায়িত্ব পাওয়ার পর দাপ্তরিক  কার্যক্রম কিছু প্রক্রিয়াগত কারণে ট্রেড লাইসেন্স, জাতীয়তা সনদ, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, প্রত্যয়ন, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন সনদ তার স্বাক্ষর ছাড়া পৌরবাসীদের সেবা বিলম্বিত হয়েছে।। 

 পৌর নির্বাহী প্রকৌশলী এম জেড আনোয়ার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি জানান, পূর্বের পৌর প্রশাসক মহোদয় (ডিডিএলডি) মঙ্গল ও বুধবার  অফিস করতেন।তিনি বদলী হওয়ার পর ব্যাংকিং কিছু জটিলতা দুএকদিন সমস্যা হলেও বর্তমানে সেটা অবসান হয়েছে।জরুরি কোন প্রয়োজন হলে  প্রশাসকের মহোদয়ের সাথে যোগাযোগ করে তা  সমাধান  করি। এছাড়াও পৌর কার্যালয়ে নিয়মিত কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চলমান রয়েছে। 

এ বিষয়ে পৌর প্রশাসক ও অতি:জেলা প্রশাসক( সার্বিক) মো: কামরুজ্জামান জানান, আমি যোগদানে পর দাপ্তরিক কিছু পরিবর্তন বিশেষ অনলাইনে কিছু পরিবর্তনের কারণে নাগরিক সেবা একটু বিলম্বিত হয়েছে।আশাকরি পরবর্তীতে দ্রুত নাগরিক সেবা তরান্বিত হবে।

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি