ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ৯-৯-২০২৫ বিকাল ৬:১৭

‎লক্ষ্মীপুরের রায়পুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে মালিক-শ্রমিকরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর সিএনজি স্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে মালিক ও শ্রমিকেরা  অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তি অফিস খরচ ও বিভিন্ন অজুহাতে সিএনজি চালক ও মালিকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছে। সম্প্রতি পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লস্কর, পৌর বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি নুরুল হুদা নান্টু এবং আনিছুর রহমান রুবেলের বিরুদ্ধে নতুন করে চাঁদাবাজির অভিযোগ ওঠে।

চালক মালিকদের হামলায় আহত বিএনপি নেতা হুমায়ুন লস্কর বলেন  লাইনম্যান শাকিলের চাঁদাবাজি থামাতে গিয়েছিলাম।তবে লাইনম্যান শাকিল গত আওয়ামীলীগ সরকারের আমল থেকেই প্রভাব বিস্তার করে এখনো তা অব্যাহত রেখেছেন। সে মুলত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তানভীর হায়দার রিংকুর ইজারার টোল আদায়কারী হিসেবে এই লাইনে আগমন ঘটে। তখন থেকে লাইনম্যান শাকিল টোলের নামে  চাঁদাবাজি করে।

‎বিক্ষোভে অংশ নেওয়া চালক ও মালিকরা বলেন, “আমরা খেটে খাওয়া শ্রমিক। সারাদিন রোদ-বৃষ্টি মাথায় নিয়ে গাড়ি চালাই। তার মধ্যেও চাঁদা দিতে হচ্ছে। না দিলে নানা হয়রানি ও হুমকির মুখে পড়তে হয়। আমরা এ চাঁদাবাজির স্থায়ী অবসান চাই।”‎সমাবেশে বক্তারা চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এসময় শ্রমিকরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন।

‎রায়পুর-রামগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিলুল হক বলেন, “চাঁদাবাজি ও অবৈধ অর্থ আদায়ের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের