জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান
মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য ঢাকা -১৩ মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের পক্ষ থেকে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার হিসেবে বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপহার প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিঝিল ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাবু, মতিঝিল ৯ নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপির সদস্য নিজাম উদ্দিন, জুড়ী উপজেলা বিএনপি নেতা ইলিয়াছুর রহমান ময়না, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান হাবিব, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোস্তাক আহমেদ, মফিজ উদ্দিন।
সহকারী শিক্ষক লোকেস চন্দ্র বিশ্বাসে সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষ লুৎফর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকা বৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম মাওলানা নিয়ামতউল্লাহ।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা