রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ভাতার দাবিতে একটি রপ্তানি মূখী স্টিল মিল কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে করে সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আড়িয়াব এলাকায় অবস্থিত প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেডের শ্রমিকদলের মাঝে এ অসন্তোষ দেখা দেয়। বকেয়া বেতন আদায়ের দাবিতে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেড নামক কারখানায় প্রায় দেড়শতাধিক শ্রমিক কাজ করেন। তাদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে, যা তাদের আর্থিক সংকট তৈরি করেছে। তারা জানান, বেতন না পেয়ে ঘর ভাড়া পরিশোধ কিংবা স্থানীয় দোকানে ঋণ শোধ করতে পারছেন না, ফলে পরিবার চালানো প্রতিদিনের জন্য কঠিন হয়ে পড়েছে। শ্রমিকরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাদের বেতন সম্পর্কে কোন সাড়া পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরে মালিকপক্ষের কাছে বেতন ভাতা দাবি শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন।
অবরোধের পর শ্রমিকদের পক্ষে স্থানীয় প্রশাসনসহ কয়েকজনের সঙ্গে কারখানার মালিক আবুল কালামের সাথে আলোচনা করেন। ওই আলোচনার পর মালিকপক্ষ আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশেষ করবে বলে আশ্বস্ত করলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, শ্রমিকদের দাবি মালিকপক্ষ মেনে নিয়েছে। শ্রমিকরা তাদের কর্মস্থলে ফিরে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা