রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শ্যালো মেশিন চুরির ঘটনাকে কেন্দ্র করে কার্তিক চন্দ্র রায় (৫৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য সকালের সময় প্রতিনিধি’কে নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা এলাকার একটি ধানক্ষেতের বিল থেকে সাদেকুল নামে এক ব্যক্তির শ্যালো মেশির চুরি হয়। এ ঘটনার দায় নিয়ে ওই এলাকার কানাই রায় ও কার্তিক রায়- এ দু'পরিবারের মধ্যে প্রবল দ্বন্দ্ব সৃষ্টি হয়।
ঘটনার দিন রাতে কানাই চন্দ্রের ছেলে নিমাই চন্দ্র কার্তিকের ছেলে কপিলকে কুয়াভিটা চৌরাস্তায় ডেকে তার উপর সেলোমেশিন চুরির দায় চাপানোর চেষ্টা করে। এ খবর পেয়ে কার্তিক ও তার লোকজন ঘটনাস্থলে হাজির হয়। সেখানে উপস্থিত কানাই ও কার্তিক দু'পক্ষের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। একপর্যায়ে প্রতিপক্ষের বেধড়ক মারপিটে কার্তিক গুরুতর আহত হন। সে অবস্থায় স্বজনরা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ওসি আরশেদুল হক আরও জানান, ‘খবর পেয়েই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করেছে। এনিয়ে নিহতের ছেলে বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। গ্রেপ্তারদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা