ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৯-৯-২০২৫ বিকাল ৫:৪৭

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার প্রবেশমুখে শহরকে বিভক্তকারী অপরিকল্পিত রোড ডিভাইডার অপসারণ করে শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে পৌরসভার সেওতা, জয়রা, মানরা, নারাংগাই, উচুটিয়া, বাইচাইল, উকিয়ারা, গড়পাড়া, জাগীর, বান্দুটিয়া, ঘন্টিপারা এলাকার হাজারো বাসিন্দা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন,মানিকগঞ্জ শহরের একমাত্র প্রবেশমুখে অপরিকল্পিত রোড ডিভাইডারের কারণে প্রতিদিনই শহরের মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দুর্ঘটনা ও যানজট বেড়ে গেছে, সাধারণ মানুষ সময়মতো কর্মস্থল, বিদ্যালয় ও জরুরি গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এ অবস্থায় অবিলম্বে এই রোড ডিভাইডার অপসারণ করে আধুনিক নগর পরিকল্পনার অংশ হিসেবে একটি গোলচত্বর ও ফ্লাইওভার নির্মাণের দাবি জানান বক্তারা। জনদুর্ভোগ লাঘব ও প্রাণহানি এড়াতে অবিলম্বে গোলচত্বর ও ফ্লাইওভারের কাজ শুরু না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া বলে জানান তারা।

জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক ভিপি গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাড. জিন্নাহ খান জিন্নাহ, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফুল হক আরিফ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, শিবালয় উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আব্দুল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী রুবায়েত হোসেন সাবির, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল বাসার লিমন, সদর থানা শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মো. শাহিন খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার