রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় ও শহর পরিচ্ছন্নতায় শিক্ষার্থীরা
ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের নেই কোন প্রাতিষ্ঠানিক জ্ঞান। তবে কোন এক যাদুর ছোঁয়ায় তারা আমূল বদলে দিয়েছে যানজটের শহর যাত্রাবাড়ী থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পাশাপাশি তারা শুরু করেছে শহরের আবর্জনা পরিষ্কারের কাজও।
এ সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, শামসুল হক খান স্কুল এন্ড কলেজ, মান্নান হাই স্কুল এন্ড কলেজ, ডেমরা আইডিয়াল কলেজ, ডেমরা ইউনিভার্সিটি এন্ড কলেজ, শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, এর শিক্ষার্থীবৃন্দ সচেষ্ট রয়েছে।
শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা গেছে জেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করছেন সেখানকার ট্রাফিক ব্যবস্থা। সেইসাথে ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজটিও তারা হাতে তুলে নিয়েছে নিজ হাতে। তাদের সাথে যোগ দিয়েছেন সেচ্ছাসেবক থেকে শুরু করে বিভিন্ন সংগঠন।
তাদের বিরামহীন পরিশ্রম চলছে সকাল থেকে সন্ধ্যা অবধি। সাধারণ মানুষ তো বিষয়টি বেশ উপভোগ করছেন সেইসাথে মেনে চলছেন ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিও।
উল্লেখ্য, যাত্রাবাড়ী এলাকায় কিছুদিন আগেও ময়লা আবর্জনা এবং যানজটের শহর হিসেবে পরিচিত ছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের পর ছাত্ররা এইসব দায়িত্ব হাতে নেয়ার পর থেকেই সব জায়গায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে।
জামিল আহমেদ / জামিল আহমেদ
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন