সাংবাদিকের উপর হামলা ও ছিনতাই
রাজধানীর রামপুরা বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পেছনে থাকা একদল সুযোগ সন্ধানী দুর্বৃত্ত অপরাধীরা দৈনিক সকালের সময়'র সাংবাদিকের উপর হামলা করেছেন। হামলার সময় উপর্যপুরি মারধর টাকাপয়সা ও মোবাইল, মানিব্যাগ, আইডিকার্ড ছিনতাই করে দুর্বৃত্তরা। মারধরের সময় তারা দুইলাখ টাকা চাঁদা দেয়ার জন্য নির্দেশ দেয় অন্যথায় জীবনে শেষ করে দেব বলেও হুমকী দেয়। ঘটনাটি ঘটেছে গত বুধবার রামপুরা ওমর আলী লেন স্কাইলান স্কুলের সামনে রাত দশটার দিকে।
জানা গেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের দলে মিশে একশ্রেণির অপরাধীচক্র আন্দোলনের নামে বিভিন্ন দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটতরাজে লিপ্ত ছিলেন। এ অপরাধী সংঘবন্ধচক্রটি কোমলমতি শিক্ষার্থীদের চোখ ফাঁকি দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ৩ আগস্ট যুবলীগের সাথেও শিক্ষার্থীদের আন্দোলন প্রতিহত করতে কর্মসূচী পালন করে এবং বিভিন্ন সময় বিরিয়ানির প্যাকেট ও নগদ অর্থগ্রহণ করে এ চক্রটি। এ অপরাধী চক্রটি সুবিধাভোগি দল হিসেবে পরিচিত।
এ দিকে ছিনতাই হওয়া দুইটি মোবাইল, একটি মানিব্যাগ, পত্রিকার আইডিকার্ড, নগদ টাকা। স্থানীয়দের সহায়তায় একটি মোবাইল ও মানিব্যাগ ফেরত দিলেও বাকী মাল এখন ফেরত দেয়নি অপরাধী চক্রটি। উল্লেখ্য যে ৫ আগস্ট সরকার পতনের পর আবার বিভিন্ন থানায় এবং বাসা বাড়িসহ সাধারণ মানুষের উপর হামলা করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এর আগেও দৈনিক সকালের সময়.র পত্রিকার প্রতিবেদকের উপর হামলার ঘটনা ঘটিয়েছেন। তারা মারধরের সময় আরও বলে, হাতিরঝিল থানায় গেছিলাম ওসিকে পাইনি পাইলে কিমা বানাতাম। আর তুই কি করবি। আমি ওসি ও পুলিশকেও বিভিন্ন গালিগালাজ করে।
জামিল আহমেদ / জামিল আহমেদ
ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে সিটের নিচে মিলল ৯.৩৩ কেজি স্বর্ণ
চিকিৎসা শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মির্জা আব্বাস
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসক-শিক্ষার্থীদের ওপর হামলা
ডেমরায় মহিলা দল নেত্রীর কার্যালয়ে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ
জামিনে বেরিয়ে ভাইয়ের হাত-পা কর্তন, পুলিশ না ধরায় ভাতিজাকে খুন
জিয়া উদ্যানে মৎস্য পোনা অবমুক্তি নিয়ে অপপ্রচারের অভিযোগ
বাজারে স্কয়ার কোম্পানির জিম্যাক্স- ৫০০ ও একমি কোম্পানির মোনাস-১০ ভেজাল ঔষধে সয়লাব, অভিযোগ করলেও নেওয়া হয়নি কোন ব্যবস্থা
মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বইমেলা
এভিয়েশন হাব হতে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
তুরাগে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার