পূর্বধলায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা
নেত্রকোণা পূর্বধলায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে উপজেলার স্টেশন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারো হাতে লাঠি, মুখে বাঁশি।
ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। এদিকে রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। তবে সতর্কতা অবস্থানে দেখা গিছে সেনাবাহিনীদের।
পূর্বধলা বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশেদ রাব্বি বলেন, ‘সকাল থেকেই পূর্বধলা বাজার স্টেশন মোড়ে নিজ উদ্যোগে অবস্থান করি। যাতে যানজট না হয়। আনন্দমোহন সরকারি কলেজের শিক্ষার্থী নূরে আলম বলেন, “ বাজারের বিভিন্ন মোড়ে প্রতিনিয়ত ঝানজট লেগে থাকে। আমরা চেষ্টা করছি এখানে যেন কোনক্রমেই যানজটের সৃষ্টি না হয়। এছাড়াও, যারা উল্টো পথে যানবাহন চালিয়ে আসছেন আমরা তাদেরকে সতর্ক করছি। পাশাপাশি মোটরসাইকেল আরোহীদেরকে হেলমেট ব্যবহারে অনুরোধ করছি এবং চালকদেরকে ন্যায্য ভাড়া ব্যতীত বেশি না নেওয়ার অনুরোধ করছি।
এসময়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব শিক্ষার্থীরা ছিলেন, লিবলু, রাজু, প্রল্লব, মাহফুজ, সোহাগ, সামি, মাহফুজ নাফিজ, আব্দুল্লাহ কাফি, সোহাগ, আসিফ, অনিক প্রমুখ।
পথচারীরা বলেন, ‘আমরা খুবই খুশি। সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে। এতে আরো বেশি ভালো লাগছে।’ তারা বলেন, নতুন উদ্যোগে, নতুন উদ্যমে দেশটি এগিয়ে যাক।
রিকশাচালক নাজমুল আলম জানান, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, দেখে খুব ভালো লাগছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে