চৌগাছায় ট্রাফিকের দায়িত্বে ছাত্ররা মুহুর্তে শৃখংলা সড়কে
চৌগাছায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করলেন বৈষম্যবিরোধী ছাত্ররা। শুক্রবার সকাল থেকে বাজারের গুরুত্বপূর্ণ মোড়ে দাড়িয়ে তারা পথচারীদের সড়কে চলাচলে সচেতন করার পাশাপাশি যানজট নিরাসনে ব্যাপক ভূমিকা পালন করতে দেখা যায়। সকাল হতে জুম্মার নামাজের পূর্ব মুহুর্ত পর্যন্ত তারা নিরালস ভাবে কাজ করে গেছেন। ছাত্রদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সড়কে চলাচলরত বিভিন্ন ধরনের যানবাহন চাল ও পথচারিরা।
বাস চালক সহিদুল ইসলাম বলেন, অসাধরণ একটি কাজ করছে আমাদের সন্তানরা। আমি খুব খুশি তাদের কথাবার্তা ও উপদেশ মুলক আচারনে। ভ্যান চালক মনিরুল ইসলাম বলেন, সড়কে এতো নিয়ম তা আগে বুঝিনি। ছাত্ররা আমাদের অনেক কিছুই শিখিয়ে দিয়েছে যা আগামীতে কাজে লাগবে। ইজিবাইক চালক রহমান হোসেন বলেন, আমরা সড়কের পাশে যত্রতত্র ভাবে দাঁড়িয়ে থাকি মানুষের চরম সমস্যা হয় সেটি ছাত্র ভায়েরা আমাদের শিখিয়ে দিয়েছে। পথচারী শরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক বলেন, প্রতি শুক্র, সোম ও বুধবার চৌগাছা বাজারের স্বাধীনতা ভাস্কার্য মোড়ে, ব্রিজ এলাকা ও ছুটিপুর সড়কে যানযটে স্বাভাবিক চলাফেরা করা যায়না। আজকের দিনে ছাত্রদের কারনে বাজার ছিল অনেক ভাল, কোথাও ছিলনা যানজট, খুবই লাভ লাগার বিষয়।
এসময় দায়িত্বে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমুর রহামন শুভ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাইম রহমান নয়ন, এমএম বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রিতন, আজিজুর রহমান সোহান, ঐশিক দেওয়ান, লিমন রহমান, ইমন আহমেদ, আশিকুর রহমানসহ অর্ধশত ছাত্র।
এমএসএম / এমএসএম
ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
বিশ্বের ৬ দেশের ক্কারীদের অংশগ্রহনে পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত
রায় বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেউতান বিল দখল হস্তান্তরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে
বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান
রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত
নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ
বরগুনায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার
নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম
শেরপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
জকিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ১২ লাখ টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ
Link Copied