শালিখায় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা
দেশের বিভিন্ন স্থানে কিছুদিন ধরে যানজট নিরসনে সড়ক মহাসড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা এতে যান চলাচল অনেকটা গতি ফিরেছে,নিরসন হয়েছে যানজটের।
শনিবার (১০আগস্ট) সরে জমিনে দেখা যায়, শালিখা উপজেলার আড়পাড়া বাজারের যশোর মাগুরা মহাসড়কের যানজট নিরসনের কাজ করছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা যে সকল মোটরসাইকেল চালকদের হেলমেট ছিল না তাদেরকে হেলমেটের ব্যবহার এবং আইন মেনে চলাচলের আহ্বান জানান শিক্ষার্থীরা। মহাসড়ক ছাড়াও শালিখা রোড, কালীগঞ্জ রোড থেকে যে সকল ছোট ছোট যানবাহন চলছে সেগুলোকে লেন ধরে চলার জন্য বলছেন। সড়কের যানজট নিয়ন্ত্রণ ও সড়কের শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা।
এ সময় সাধারণ পথচারীরা তাদেরকে ধন্যবাদ জানান। এসময় পরিবহন ও ছোট ছোট ব্যস্ত যানবাহনের চালকরা নিয়ম মেনে গাড়ি চালিয়ে তাদেরকে সহযোগিতা করেন।
শিক্ষার্থীরা জানান,উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা ২০জন শিক্ষার্থী দুই শিফটে ভাগ হয়ে যানজট নিরসনে জনসাধারণের জন্য কাজ করছি এবং বয়স্কদের রাস্তা পারাপারে সাহায্য করছি।
সাধারণ পথচারী ও স্থানীয়রা জানান, শিক্ষার্থীরা যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা নিয়ম অনুযায়ী এ কাজ করছে এ সকল শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল