ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রাস্তায় ট্রাফিক-পুলিশের দ্বায়িত্বরত শিক্ষার্থীদের পাশে দারিয়েছে শরীয়তপুর জেলা বিএনপি ও এর অংগসংগঠন


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ১০-৮-২০২৪ বিকাল ৫:৪৫

ছাত্রজনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ-পরবর্তী অস্থিতিশীল  পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে গেছেন। সড়ক থেকে সরে গেছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। এ সময় রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের কাজ করতে নেমেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা। তাদের পাশে দারিয়েছে শরীয়তপুর জেলা বিএনপি ও এর অংগসংগঠন । শরীয়তপুর জেলা শহরের বিভিন্ন মোড়ে দ্বায়িত্বরত রেড ক্রিসেন্ট, বিএনসিসি, আনসার ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে  দুপুরের খাবার ও পানি বিতরণ করা হয়। 

আজ শনিবার(১০ই আগস্ট) দুপুরে জেলার বিভিন্ন মোরে মোরে  খাবার বিতরণ করা হয় । এসময় শরীয়তপুর জেলা বিএনপি নেতা মজিবুর রহমান মাদবর, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন সরদার,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান দিপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মোল্লা সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন সরদার বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে শিক্ষার্থীদের এই সাহসী পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, কোমলমতি  শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে এই কাজ করছে। তাদের যেকোন কাজে আমরা সার্বিকভাবে সহায়তা করবো। 

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, শিক্ষার্থীদের উৎসাহ দিতেই আমাদের এই উদ্যোগ, শিক্ষার্থীরা যতদিন মাঠে আছে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে । 

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা