ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

রামগঞ্জ থানা পরিদর্শনে এসপি-ডিসি, উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ বিভিন্ন সারঞ্জাম সেনাবাহিনীর কাছে হস্তান্তর


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২৪ বিকাল ৫:৫০

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা থেকে লুণ্ঠন হওয়া হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধার হওয়া কিছু অস্ত্র, গুলি ও বিভিন্ন সারঞ্জাম সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। 

শনিবার (১০ আগস্ট) দুপুর ০২ টার সময় ১৮ আনসার ব্যাটেলিয়ান সদর দপ্তর রামগঞ্জে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর নিকট উদ্ধার হওয়া অস্ত্র-গুলিসহ বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর করেন ১৮ আনসার ব্যাটেলিয়ানের পরিচালক রোকসানা বেগম (বিভিএমএস)।
এসময় আনসার ভিডিপির লক্ষ্মীপুর জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার ও সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অস্ত্র, গুলি ও সারঞ্জামের মধ্যে রয়েছে একটি ৭.৬২ মি. মি. রাইফেল, দুটি পিস্তল, একটি ডামি পিস্তল, তিনটি শর্টগান, দুটি হাতকড়া, ৫৬ রাউন্ড পিস্তলের গুলি, ৪৫ রাউন্ড রাবার কার্তুজ, ৩৯ রাউন্ড সিসা কার্তুজ, দুটি ওয়ারলেস, 
চারটি ল্যাপটপ, বন্দুকের মাথা দুটি, মোবাইল ফোনসেট ৪টি ও ইউপিএস একটি। 

প্রতিদিনের সংবাদকে বিষয়টি নিশ্চিত করে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল ইমরান জানান, লুণ্ঠিত অস্ত্র ফেরত দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হয়৷ এরপর কিছু কিছু অস্ত্র ফেরত আসতে শুরু করে। থানার পুকুরেও অস্ত্র পাওয়া যায়।  এছাড়াও ভিডিপি সদস্যদের তথ্যের ভিত্তিতে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে শনিবার দুপুরে পুড়ে যাওয়া থানা পরিদর্শন করেন, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শামছুল আরেফিন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. হাসান মোস্তফা স্বপন,
১৮ আনসার ব্যাটেলিয়ানের পরিচালক রোকসানা বেগম (বিভিএমএস), রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমানসহ ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাসহ
পুলিশ,সেনা ও আনসার-ভিডিপির উর্ধ্বতন কর্মকতারা।
তাদের সাথে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন, বিএনপি নেতা শাহাবুদ্দিন তুর্কি, হারুন ও এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন। 

এ সময় পুলিশ সুপার তারেক বিন রশিদ সাংবাদিকদের বলেন, ৫ আগস্ট যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে সময় আমাদের কিছু অস্ত্র হারানো গেছে। আমি সাবইকে অনুরোধ করবো সে অস্ত্রগুলো দ্রুত থানায় জমা দিতে। আনসার ও সেনাবাহিনী অস্ত্রগুলো সংগ্রহ করছে। 

জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, রামগঞ্জ থানা এলাকার বাসিন্দারা ভাল থাকুক। সে জন্য আজকে থেকেই আমরা থানার কার্যক্রম শুরু করে দিলাম। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের সহযোগীতা কামনা করছি। 

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা রামগঞ্জ থানায় অগ্নিসংযোগ করে এবং অস্ত্র-গুলি লুট করে। থানার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উপর হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা নিরাপদ আশ্রয়ে চলে যায়৷

এমএসএম / এমএসএম

চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

এইচএসসিতে কুড়িগ্রামের ৯ প্রতিষ্ঠানে শূন্য পাস: জেলায় সামগ্রিক পাসের হার ৪০.৭২ শতাংশ